তোমরা কি পারো শত আলো-অন্ধকারে নতুন করে চিনতে তাকে?
হঠাৎ কোনো জোছনা রাতে আবার মৃদু বাতাসরূপে তাকে?
পারো কি মাঝে মাঝেই মধ্য বিকেলে তাকাতে তার দিকে?
শত ধোয়া-কোয়াশার আবরণ ভেঙ্গে নতুন করে চোখে চোখ রাখতে?
পারো কি নিষ্পাপরুপে সব ভুলে নতুন করে বন্ধু ভাবতে তাকে?
পারো কি আবারো নতুন করে হৃদয়ের গহীনের এক অংশের মালিকানা দিতে তাকে?
পারো কি রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে রৌদ্র-বাতাসে হাসাতে তাকে?
কোনো রৌদ্র-বাতাসের দুপুরে পবিএ রুপে স্তব্দ হয়ে ভাবতে তাকে?
পারো কি বৃষ্টি শেষে খুব গভীর থেকে খুঁজতে তাকে?
পারো কি কঠিন বজ্রপাতেও স্বস্তির নিশ্বাস দিতে তাকে?
পারো কি অবতার রূপে কিছু স্বস্তির বিশ্বাস দিতে তাকে?
ক্ষমা করে নতুন করে ভাবতে কোনো প্রতারক মনুষ্যকে?
পারবে কি হতে ভয়ংকর এক অবাক করা অদ্ভুত অনুগত মানুষ!
পারো কি নিস্তব্দতার সমুদ্র দিনে তাকে একটু হাসাতে?
পারো কি আবারো তাকে এক নতুন মানুষ ভাবতে?
নতুন করে বাঁচার প্রেরণা দিতে তাকে?
অবাক হয়ে চেনা রুপে অচেনা হয়ে জরিয়ে নিতে তাকে?
পারো কি শত গন্তব্যহীন দূরত্ব ভেঙ্গে খুব কাছাকাছি থাকতে তার?
পারো কি সফলতার উচ্চ পর্যায়ে বসে মনমরা হয়ে ভাবতে কোনো ব্যর্থ মানুষকে?
পারো কি শত আবিশ্বাস আর প্রতারনার ভীরেও পুরান রুপে নতুন করে আস্থা রাখতে?!
No comments:
Post a Comment